ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

নানা আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে হিলিতে সরস্বতী পূজা উদযাপন 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যা ও সংগীতের দেবী স্বরস্বতী পুজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মালম্বিরা। মঙ্গলবার সকালে হিলির চন্ডিপুর সার্বজনিন মন্দিরে দেবীর আরাধনা, বানী ও পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পুজার মুল আনুষ্ঠানিকতা। 

এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন বাড়িতেও ব্যক্তিগতভাবে সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মালম্বিরা। দেবীর পদতলে অঞ্জলি প্রদান ও পুষ্পার্ঘ অর্পন করে প্রার্থনা করেন ভক্তরা। এছাড়াও ছেলেমেয়েরা যেন পড়ালেখা শিখে সুশিক্ষিত হয় সেজন্য ছিল শিশুদের হাতে খড়ির আয়োজন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 

শিক্ষার্থী কল্পনা রানী ও অনিন্দ কুমার বলেন, মা সরস্বতী হচ্ছে আমাদের বিদ্যার দেবী, যার কারণে এই পুজাটি মুলত আমাদের শিক্ষার্থীদের পূজা। আজ আমরা সরস্বতী দেবীর আরাধনা করি, আমরা যেন সঠিক জ্ঞান অর্জন করতে পারি। যেন তিনি আমাদের জ্ঞানের ভান্ডারকে বিকশিত করেন। সেই সাথে পড়ালেখা থেকে শুরু করে বিদ্যার সাথে সংশ্লিষ্ট যে সকল কাজ রয়েছে সেগুলো যেন ভালো ও সুন্দর মতো হয় এই প্রার্থনা করি। এছাড়াও যেহেতু করোনাকালীন সময় চলছে, এই সময়ে একটাই কামনা সবাই যেন সুস্থ থাকি, সুস্থভাবে বাঁচি এই প্রার্থনা। 

এছাড়াও সম্প্রতি আমাদের স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা রয়েছে, এগুলো যদি শুরু হয় তাহলে আমরা শিক্ষার্থীরা আবারও সেই স্কুল কলেজ ফিরে পাবো, সেই সাথে স্কুল ও কলেজ মাঠ শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠবে এতে করে আমরা খুশি হবো এটাই কামনা করছি আমরা।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সনাতন হিন্দু ধর্মালম্বিদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যেন তারা সুন্দরভাবে করতে পারে এলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।  
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি